দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হয়ে গেল রাজ্য গ্রুপ সি ও ডি নিয়োগ প্রক্রিয়া
সুপ্রিয় বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) দ্বারা রাজ্যের স্কুলগুলিতে নন-টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ C (করণিক), গ্রুপ D ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য আবেদনের তারিখ ইতি মধ্যে কমিশন ঘোষণা করে দিয়েছে। যা চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে। আসুন, এই নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
অফিসিয়াল গেজেট টি পড়তে এখানে ক্লিক করুন
পদের নাম ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি প্রধান পদের জন্য নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
১) লাইব্রেরিয়ান:
শিক্ষাগত যোগ্যতা ও বয়স: আবেদনকারীকে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় (কলা/বিজ্ঞান/বাণিজ্য) স্নাতক ডিগ্রির পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে এবং বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
২) করণিক (Clerk):
শিক্ষাগত যোগ্যতা ও বয়স: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৩) গ্রুপ D:
শিক্ষাগত যোগ্যতা ও বয়স: যেকোনো স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে অষ্টম শ্রেণি (Class VIII) পাশ হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
প্রসঙ্গত বলে রাখি, ওপরের সমস্ত পদের ক্ষেত্রেই সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর ও শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ঊর্ধ বয়সসীমা শিথিলযোগ্য।
শূন্যপদ
মোট শূন্যপদ - ৮৪৭৭
নির্বাচন পদ্ধতি ও পরীক্ষার ধরন
সমস্ত পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে।
লিখিত পরীক্ষা হবে OMR শিটে এবং প্রশ্ন হবে মাল্টিপল চয়েস (MCQ) ধরনের। পরীক্ষার পর
পরীক্ষার্থীরা OMR শিটের একটি কার্বন কপি নিজেদের কাছে রাখতে পারবেন।
ইন্টারভিউয়ের জন্য ২:১ অনুপাতে আবেদনকারীদের ডাকা হবে।
লাইব্রেরিয়ান (মোট ১০০ নম্বর)
লিখিত পরীক্ষা (OMR): ৭৫ নম্বর
অ্যাকাডেমিক ও পেশাগত যোগ্যতা: ১০ নম্বর
অভিজ্ঞতা: ৫ নম্বর (প্রতি বছরের জন্য ১ নম্বর)
ইন্টারভিউ: ১০ নম্বর
করণিক (Clerk) (মোট ১০০ নম্বর)
লিখিত পরীক্ষা (OMR): ৬০ নম্বর
অ্যাকাডেমিক যোগ্যতা: ১০ নম্বর
অভিজ্ঞতা: ৫ নম্বর
ইন্টারভিউ (কম্পিউটার টাইপিং ও কম্পিউটার জ্ঞান সহ): ২৫ নম্বর (এর মধ্যে মৌখিক ইন্টারভিউ ১০
এবং কম্পিউটার টেস্ট ১৫)
গ্রুপ D স্টাফ (মোট ৫০ নম্বর)
লিখিত পরীক্ষা (OMR): ৪৫ নম্বর
ইন্টারভিউ: ৫ নম্বর
![]() |
| সৌজন্যে ঃ ইন্টারনেট |
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরু হচ্ছে 03/11/2025 থেকে।
আবেদনের শেষ তারিখ 03/12/2025 পর্যন্ত।
আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য:
গ্রুপ C - ১৪০ টাকা, গ্রুপ D - ১২০ টাকা
SC, ST ও PWD প্রার্থীদের জন্য:
গ্রুপ C - ৭০ টাকা, গ্রুপ D - ৬০ টাকা
আবেদনের জন্য যোগাযোগ করুন মুন্সী ই সার্ভিসেস এন্ড এডুকেশন , WhatsApp 📱 - 9832636869




Comments
Post a Comment